বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • আবুধাবিতে টাইগারদের বিপক্ষে দাপুটে সিরিজ জয় আফগানদের

    আবুধাবিতে টাইগারদের বিপক্ষে দাপুটে সিরিজ জয় আফগানদের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবুধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৮১ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতা কাটাতে পারেননি ব্যাটাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।

    এই পরাজয়ের ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার আশা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলারদের অদক্ষতা দলকে আরও পিছিয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে মরিয়া এখন টাইগার শিবির।

    শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪ দশমিক ৫ ওভারে ১৯০ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। দলের পক্ষে ১৪০ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯৫ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন অধিনায়ক মিরাজ।

    জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৮ দশমিক ৩ ওভারে ১০৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে প্রথম ওয়ানডেতেও আফগানিস্তানের বিপক্ষে বেশ বাজেভাবে হেরেছিল টাইগাররা।

    ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোনো রান না করেই বিদায় নেন তানজিদ হাসান তামিম। তারপর সাইফ হাসানকে নিয়ে নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করলেও ৭ রানের মাথায় পড়েন রান আউটের ফাঁদে। এরপর সাইফকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন তাওহীদ হ্রদয়। তবে দলীয় ৪০ রানেই সাজঘরে ফিরেন তিনি, ব্যক্তিগতভাবে তার ব্যাট থেকে আসে ২২ রান।

    পরবর্তীতে ২৪ রান করে হৃদয় ফিরলে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টাইগাররা। এরপর দলের হাত ধরতে ব্যর্থ হন জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনরাও। চরম ব্যাটিং বিপর্যয়ে বেশিদূর এগিয়ে যেতে পারেনি বাংলাদেশের স্কোরকার্ড। সবমিলিয়ে ১০৯ রানের মধ্যে সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় টাইগাররা। আফগানিস্তানের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন রশিদ খান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন