বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অ্যাপল বন্ধ করে দিল জনপ্রিয় ভিডিও অ্যাপ ‘ক্লিপস’

    অ্যাপল বন্ধ করে দিল জনপ্রিয় ভিডিও অ্যাপ ‘ক্লিপস’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি জগতের দিকনির্দেশক প্রতিষ্ঠান অ্যাপল তাদের জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ ‘ক্লিপস’ বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে এবং আর কোনো নতুন আপডেট বা সংস্করণ আনা হবে না।

    অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১০ অক্টোবর ২০২৫ থেকে নতুন ব্যবহারকারীরা ক্লিপস ডাউনলোড করতে পারবেন না। তবে যারা আগেই অ্যাপটি ব্যবহার করছেন, তারা এটি চালিয়ে যেতে পারবেন এবং প্রয়োজনে অ্যাপল অ্যাকাউন্ট থেকে পুনরায় রিডাউনলোড করতে পারবেন।

    অ্যাপল জানায়, যেহেতু ক্লিপস–এর আর কোনো আপডেট আসবে না, তাই সময়ের সঙ্গে এর ব্যবহার ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে। সে কারণে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন ক্লিপস দিয়ে তৈরি করা ভিডিওগুলো (ইফেক্টসহ বা ছাড়া) ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখেন। যাতে অন্য অ্যাপে সেগুলো দেখা ও সম্পাদনা করা যায়।

    ২০১৭ সালে ক্লিপস চালু করেছিল অ্যাপল। স্ল্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম স্টোরিস–এর মতো সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি ও শেয়ার করার সহজ উপায় হিসেবে এটি জনপ্রিয় হয়েছিল। তবে ক্লিপস নিজে কোনো সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। এটি ব্যবহারকারীদের ভিডিও ও ছবি একত্র করে ইমোজি, ফিল্টার ও গান যোগ করার সুযোগ দিত।

    প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, শুরুতে ক্লিপস–এর ভিডিও সম্পাদনার সুবিধাগুলো সহজ হলেও তা ছিল সীমিত। পরবর্তী বছরগুলোতে অ্যাপল এতে কিছু নতুন ফিচার যোগ করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শুধুই বাগ ফিক্সের আপডেট এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন