শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাঁচদোনায় ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিক দগ্ধ

    পাঁচদোনায় ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিক দগ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি গলিয়ে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

    রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।

    দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চার শ্রমিক স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

    নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চীনা প্রতিষ্ঠানের পরিচালনায় অনুমোদনবিহীনভাবে পুরোনো ব্যাটারি গলিয়ে সিসা তৈরির কাজ চলছিল। সকালে কাজের সময় হঠাৎ বিস্ফোরণের শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দগ্ধ হলে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

    হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাতজন অগ্নিদগ্ধ রোগী হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানাটি অনুমোদিত কিনা, তা যাচাই করছে সংশ্লিষ্ট প্রশাসন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন