বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • হালান্ডের গোলের ধারায় তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড

    হালান্ডের গোলের ধারায় তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের শুরু থেকেই আর্লিং হালান্ড গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন। এক মৌসুম ছাড়া, প্রতিটি মৌসুমেই তিনি প্রতিপক্ষ রক্ষণের জন্য দারুণ ভয় তৈরি করেছেন। এবার তিনি নতুন এক বিশ্বরেকর্ড স্থাপন করেছেন—আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

    বিশ্বকাপ বাছাইপর্বে এবার নরওয়ে খেলছে দারুণ ফুটবল। দলকে বিশ্বকাপের খুব কাছে নিয়ে গেছেন তিনি। ইসরাইলের বিপক্ষে নরওয়ের ৫-০ গোলে জয়ের দিনে তিনি করেছেন হ্যাটট্রিক। আর তাতেই ৫০ গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে তার গোলসংখ্যা ৫১। 

    হালান্ড এই মাইলফলক ছুঁয়েছেন মোটে ৪৬ ম্যাচে। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হ্যারি কেইনের দখলে। তিনি ৫০ গোল করেছিলেন ৭১ ম্যাচে।

    ১৯৯৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। এবার হালান্ডের দারুণ ছন্দে ভর করে ২৪ বছর পর বিশ্বকাপে পা রাখার স্বপ্ন দেখছে তার দেশ। 

    আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল কে কত ম্যাচে ছুঁয়েছেন–

    আর্লিং হালান্ড (নরওয়ে) – ৪৬ ম্যাচ

    হ্যারি কেইন (ইংল্যান্ড) – ৭১ ম্যাচ

    নেইমার (ব্রাজিল) – ৭৪ ম্যাচ

    কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ৯০ ম্যাচ

    রবার্ট লেভান্ডভস্কি (পোল্যান্ড) – ৯০ ম্যাচ

    লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ১০৭ ম্যাচ

    ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ১১৪ ম্যাচ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন