শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিসিবি রাজশাহীতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে

    বিসিবি রাজশাহীতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তরাঞ্চলের রাজশাহী জেলায় বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সব অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা। তারা জানিয়েছেন, স্টেডিয়ামটি বর্তমানে বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায় ৭০ শতাংশ সক্ষম। আগামী এক মাসের মধ্যে স্থায়ী ও অস্থায়ীভাবে বাকি কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

    সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

    এতে রাজশাহীতে বিপিএল করার পুরনো আলোচনা আবারো ত্বরান্বিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ, আউটফিল্ড দেখে বিপিএল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

    এরপর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নতুন কমিটি, উত্তরের এ জেলাটিতে বিপিএল করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম, পরিচালক খালেদ মাসুদ পাইলট।

    এদিনে সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারাভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন। এছাড়া ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন তারা।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম জানান, বড় টুর্ণামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকিটা করার পরিকল্পনা তাদের। তারা প্রতিবেদন জমা দেয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিআাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সুচী তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ।

    মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠসহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা।

    রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে এর আগে অন্তত ৯য়বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দি থাকায় বাস্তবায়ন হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন