বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • গোল উৎসবের রাতে মেসি-ম্যাজিক, হালান্ডের হ্যাটট্রিক, রোনালদোর ব্যর্থতা

    গোল উৎসবের রাতে মেসি-ম্যাজিক, হালান্ডের হ্যাটট্রিক, রোনালদোর ব্যর্থতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবারের রাতটি ফুটবল দুনিয়ার জন্য ছিল রোমাঞ্চে ভরপুর। ইউরোপ থেকে আমেরিকা—সব জায়গায়ই ছিল তারকাদের নানান নাটকীয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া পেনাল্টি মিস করেও হ্যাটট্রিক করে নায়কে পরিণত হন আর্লিং হল্যান্ড। ম্যাচজুড়ে নিজের আগ্রাসী ফুটবলে তিনি যেন প্রমাণ করলেন কেন তাঁকে বলা হয় ‘গোল মেশিন’।

    অন্যদিকে সৌদি প্রো লিগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে জয়ের পথে নিতে ব্যর্থ হলেও ম্যাচজুড়ে চেষ্টা করেছেন তিনি, তবে ভাগ্য সেদিন তার পক্ষে ছিল না।

    এদিকে, আটলান্টিকের ওপারে মেজর লিগ সকারে (এমএলএস) আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জুটি। তাদের দুর্দান্ত সমন্বয়ে ইন্টার মিয়ামি বড় জয়ে মাঠ ছেড়েছে। মেসির পাস থেকে গোল করেন সুয়ারেজ, আর নিজেও গোল করে দলকে এগিয়ে রাখেন আর্জেন্টাইন এই তারকা।

    সব মিলিয়ে শনিবারের রাতটি ছিল ফুটবলপ্রেমীদের জন্য এক উৎসব—যেখানে গোল, মিস, নাটকীয়তা আর জাদু মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ ফুটবল সন্ধ্যা।

    বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ের হয়ে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমে অবিশ্বাস্য এক রাতের জন্ম দিয়েছেন আর্লিং হল্যান্ড। ম্যাচের শুরুতে দুটি পেনাল্টির সুযোগ পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন। দুবারই তার শট রুখে দেন ইসরায়েলি গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজ। কিন্তু এই ব্যর্থতা তাকে দমাতে পারেনি। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২৭, ৬৩ ও ৭২ মিনিটে গোল করে নিজের ক্যারিয়ারে ২৭তম হ্যাটট্রিক তুলে নেন এই ‘গোলমেশিন’। তার নৈপুণ্যে ৫-০ গোলে জিতে নরওয়ে। এতে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেল তার দল।

    Haaland marcó un hat trick y Noruega no afloja en su paso hacia el Mundial 2026

    হল্যান্ডের গোল উৎসবের রাতে পর্তুগালের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও আইরিশ গোলরক্ষক কাওইমিন কেলেহার তার শট রুখে দেন। যদিও শেষ মুহূর্তে রুবেন নেভেসের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে রাতটা হতাশারই ছিল রোনালদোর জন্য।

    SPOR on X

    ইউরোপের তারকাদের এমন মিশ্র অভিজ্ঞতার রাতে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দলের ৪-০ গোলের জয়ে তিনি করেন জোড়া গোল। এই দুই গোলে মৌসুমে নিজের গোলসংখ্যা ২৬-এ নিয়ে আবারও লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা।

    Cristiano Ronaldo has Unique Ballon d'Or Record over Lionel Messi

    একই ম্যাচে গোল পেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজও। এই গোলের মাধ্যমে উরুগুয়ের এই কিংবদন্তি স্ট্রাইকার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ৩৮ বছর বয়সেও তার এমন পারফরম্যান্স প্রমাণ করে, দুই বন্ধুর রসায়ন এখনো আগের মতোই ধারালো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন