বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা

    লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে পারে স্পেন ও আর্জেন্টিনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের পর এবার নতুন এক ঐতিহাসিক দ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ফিনালিসিমা ম্যাচে। এই উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হবে ২৮ মার্চ, কাতারের দোহা শহরের লুসাইল স্টেডিয়ামে, যেখানে দুই মহাদেশের শীর্ষ চ্যাম্পিয়ন একে অপরের বিরুদ্ধে তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করবে।

    ফিফা সূত্রে জানা গেছে, বহু প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সময়সূচির জটিলতার কারণে ম্যাচটি দীর্ঘদিন ধরেই পিছিয়ে ছিল, তবে এবার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর সময়কে সামনে রেখে ফিফা সব প্রস্তুতি সম্পন্ন করছে।

    সম্ভাব্য ভেন্যু হিসেবে মায়ামি, রিয়াদসহ কয়েকটি শহরের নাম শোনা গেলেও বর্তমানে সবচেয়ে এগিয়ে কাতারের দোহা। এর কয়েকটি কারণ হলো দুই দেশের ভৌগোলিক মধ্যবর্তী অবস্থান, অনুকূল আবহাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান আবাসস্থল দোহা।

    যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে ২০২২ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়াম আবারও বড় মঞ্চের সাক্ষী হতে যাচ্ছে।

    আর্জেন্টিনা ২০২২ সালের ১ জুন ওয়েম্বলিতে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে ফিনালিসিমা শিরোপা জিতেছিল। এবার লিওনেল মেসির দল সেই ট্রফিটি রক্ষা করতে নামবে। অন্যদিকে, ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের জন্য এটি হবে প্রথমবারের মতো এই ট্রফি জয়ের সুযোগ।

    ফিফা জানিয়েছে, ওই সময়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত থাকবে না, যাতে এই ফিনালিসিমা ম্যাচটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ফলে ২৮ মার্চ শনিবারের দিনটি ফুটবলপ্রেমীদের জন্য পরিণত হতে পারে এক বিশেষ দিনে, যেদিন লুসাইল আবারও ইতিহাস রচনার সাক্ষী হবে।

    প্রসঙ্গত, আর্জেন্টিনা ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। ম্যাচের ১১২তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ইউরোপ সেরার টুর্নামেন্ট ইউরো কাপের ফাইনালে স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন