বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • টিকটকের সার্চে কিশোরদের জন্য পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকি

    টিকটকের সার্চে কিশোরদের জন্য পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক–এর সার্চ অ্যালগরিদম নিয়ে উদ্বেগ বেড়েছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস–এর এক তদন্তে দেখা গেছে, টিকটক অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পর্নোগ্রাফিক কনটেন্টের দিকে ঠেলে দিচ্ছে।

    গ্লোবাল উইটনেস জানিয়েছে, তারা ১৩ বছরের শিশু হিসেবে ৭টি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলেছিল। এগুলো ফ্যাক্টরি-রিসেট ফোনে চালানো হয়েছিল যাতে পূর্বের কোনো সার্চ হিস্টোরি না থাকে। তারপরও সার্চ দিলে পর্নোগ্রাফিক কনটেন্টের সাজেশন আসছিল।

    প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন নিরাপত্তা রক্ষায় নতুন আইন কার্যকর হয়েছে। গত বছরও টিকটকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, অ্যাপটি কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

    টিকটকের মুখপাত্র জানান, অভিযোগ জানার পর তারা তদন্ত শুরু করেছে, নীতিভঙ্গকারী কনটেন্ট মুছে ফেলেছে এবং সার্চ সাজেশন ফিচারে উন্নয়ন এনেছে। এছাড়া কিশোরদের সুরক্ষায় ৫০টিরও বেশি নিরাপত্তা ফিচার চালু রয়েছে।

    গ্লোবাল উইটনেস জানিয়েছে, “কেবল নাবালকদের পর্ন কনটেন্ট দেখানো হয় না, বরং অ্যালগরিদম তাদের সেই কনটেন্টের দিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে।”

    টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী নগ্নতা ও যৌন কর্মকাণ্ড সম্পর্কিত কনটেন্ট প্রকাশ নিষিদ্ধ, তবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকটক জানিয়েছে, নীতিভঙ্গের কারণে সরানো কনটেন্টের প্রায় ৩০ শতাংশ “সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক থিম” সম্পর্কিত ছিল।

    কোম্পানি জানায়, তারা প্রতি মাসে বিশ্বজুড়ে প্রায় ৬ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে ফেলে। বয়স নির্ধারণ প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষিত মডারেশন টিম এ শনাক্তে কাজ করে।

    যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩ অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করার জন্য বয়স যাচাই ব্যবস্থা চালু করতে বাধ্য করা হয়েছে। আইনজীবী মার্ক স্টিফেন্স বলেন, গ্লোবাল উইটনেসের অনুসন্ধান “স্পষ্টভাবে অনলাইন সেফটি অ্যাক্টের লঙ্ঘন।”

    টিকটক জানায়, তারা যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকম–এর অধীনে শিশু সুরক্ষায় কঠোরভাবে কাজ করছে এবং কিশোরদের জন্য “গাইডেড মেডিটেশন” ও রাতের নোটিফিকেশন বন্ধের মতো ফিচার চালু করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন