বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে রংপুর চ্যাম্পিয়ন

    নাসির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে রংপুর চ্যাম্পিয়ন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দলে ‘সাবেক’ হয়ে গেলেও নাসির হোসেনের অলরাউন্ড দক্ষতা রংপুরকে চ্যাম্পিয়ন করতে যথেষ্ট ছিল।

    জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে রংপুর বিভাগ খুলনা বিভাগের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানের জয় অর্জন করে শিরোপা জিতেছে। ব্যাট ও বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরার খেতাব জিতেছেন নাসির হোসেন, যিনি দলের এই জয়ে মূল ভূমিকা পালন করেছেন।

    রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে খুলনা বিভাগ। তাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মোহাম্মদ মিঠুন।

    ফাইনালের মতো বড় মঞ্চে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়। 

    ১২০ বলে ১৩৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন।

    জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ফেরেন নাসির। তিনি ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন