বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ভোলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন পরিচয়

    ভোলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন পরিচয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বীপজেলা ভোলায় ফ্যাসিস্ট আমলে  এমপি এবং তাদের স্বজনদের নামে নামকরণ করা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছ। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে  প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার বিষয়টি গত রবিবার নিশ্চিত হওয়া গেছে ।

    নাম পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি তজুমদ্দিন উপজেলায় ১টি লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি ।

    ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে, বাংলা বাজার ডিগ্রি কলেজ।

    চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে, দক্ষিণ আইচা কলেজ। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ। নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম পরিবর্তন করে দুলারহাট মডেল কলেজ। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম  টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিটার্স ট্রেনিং কলেজ নামে নাম করণ করা হয়েছে।

    এছাড়া লালমোহন উপজেলার  নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় পরিবর্তিত নাম - বদরপুর মহাবিদ্যালয় ও হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের পরিবর্তিত  নাম - লালমোহন ডিগ্রি কলেজ ।

    তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নামকরণ করা হয় -তজুমদ্দিন মহিলা কলেজ ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের  নামকরণ হয় -সাকুচিয়া মহাবিদ্যালয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন