বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পোরশায় জমি সংক্রান্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    পোরশায় জমি সংক্রান্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর পোরশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। একই এলাকার মোঃ জসীম উদ্দীন  নামে এক ব্যক্তির বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনা হয়েছে । 

    মঙ্গলবার (১৪ অক্টোবর) পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের রনসদা গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ হায়দার আলী । 

    তিনি দাবি করেন, প্রতিপক্ষ জসীমউদ্দীন তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। 

    জমি নিয়ে বিরোধের সংবাদ সম্মেলনে মোঃ হায়দার আলী জানান, পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের রনসদা মৌজার দুটি দাগে প্রায় ১২ বিঘা জমি তাদের ক্রয়কৃত সম্পত্তি । দীর্ঘ দিন ধরে তার বাবা এই জমিতে চাষাবাদ করতেন এবং বাবার মৃত্যুর পর তিনি নিয়মিতভাবে এই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

    হায়দার আলী বলেন, "এই জমি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি । বাবা মারা যাওয়ার পর থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে এই জমিতে চাষাবাদ ও ভোগদখল করে আসছি। হঠাৎ একই এলাকার জসীমউদ্দীন সম্পূর্ণ জাল দলিল তৈরি করে উক্ত জমি তার বলে দাবি করতে শুরু করেন। মিথ্যা মামলা ও ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ করে হায়দার আলী অভিযোগ করেন, জসীমউদ্দীন শুধুমাত্র জাল দলিল তৈরি করেই ক্ষান্ত হননি, বরং হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। 

    তিনি আরও দাবি করেন, জসীমউদ্দীন সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তাদের এবং উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মিনারুল হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করেছেন। 

    ক্ষোভ প্রকাশ করে হায়দার আলী বলেন, "জসীমউদ্দীন যে মিথ্যা মামলা করেছেন এবং ভুল তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের বাবার বৈধ ক্রয়কৃত সম্পত্তি আমরা ভোগদখল করছি। আমরা কারও জমি জবরদখল করিনি। এই সমস্ত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    "তিনি আরও বলেন, তার এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

    সংবাদ সম্মেলনের মাধ্যমে হায়দার আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, জসীমউদ্দীনের এই ধরনের মিথ্যাচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ হওয়া উচিত । তিনি জাল দলিল তৈরি করে সম্পত্তি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের বিষয়ে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন