শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার

    সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

    ১৩ অক্টোবর সোমবার রাতে গাইবান্ধা পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। 

    আটককৃত শহীদুল্লাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। 

    সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে।

    এর আগে গত বছরের ২২ ডিসেম্বর গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

    এ বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমে জানান, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্যাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় পূর্বেও তাকে গ্রেফতার করা হয়েছিল।

    ওসি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। এরপর গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    এছাড়াও তিনি জানান, ফারুক কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন