বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • হংকংকে হারিয়ে আগের রুদ্ধশ্বাস হারের জবাব দিতে চান জামাল

    হংকংকে হারিয়ে আগের রুদ্ধশ্বাস হারের জবাব দিতে চান জামাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ঘরের মাঠে শেষ মুহূর্তের গোল হজমের ফলে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। এবার বাংলাদেশের পালা প্রতিশোধ নেওয়ার, যাতে আগের রুদ্ধশ্বাস হারের ক্ষতিপূরণ করা যায় এবং আসন্ন ম্যাচে জয় নিশ্চিত করা সম্ভব হয়।

    সেই লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ার কথাই জানিয়েছেন দলের অধিনায়ক জামাল।

    ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিন পয়েন্ট নেওয়ার কথাই জানিয়েছেন হামজা। বাংলাদেশি মিডফিল্ডার বলেছেন, ‘জানি, স্টেডিয়ামে হংকংয়ের দর্শকদের আধিপত্য থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা আগেও খেলেছি। সত্যি বলতে, ম্যাচের সময় এসব কিছু মাথায় থাকে না।সবকিছু ছাপিয়ে আমাদের চোখ পূর্ণ তিন পয়েন্টে।’


    অন্যদিকে দেশের মাটিতে হারা ম্যাচে ডিফেন্ডারের ভুলের সঙ্গে গোলরক্ষক মিতুল মারমার সমালোচনা করছেন অনেকে। তবে অন্যরা সমালোচনা করলেও শিষ্যকেই সেরা মনে করেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশি কোচ বলেছেন, ‘মিতুলকে নিয়ে আপনারা অনেক কিছুই বলতে পারেন।

    তবে আমি তেমন কোনো সমস্যা দেখছি না। তার সবচেয়ে বড় শক্তির জায়গা সে বিল্ডআপের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর আমাদের কাছে সেই সেরা।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন