শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শমিত-জায়ান থাকলেও জামাল নেই দলের একাদশে

    শমিত-জায়ান থাকলেও জামাল নেই দলের একাদশে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শমিত শোম ও জায়ান আহমেদ একাদশে না থাকায় সমালোচনা শোনেন হাভিয়ের কাবরা। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে দুই শিষ্যকেই একাদশে রেখেছেন বাংলাদেশি কোচ।

    শমিত-জায়ানের সঙ্গে একাদশে আছেন তপু বর্মনও। তবে আজও শুরুর একাদশে জায়গা হয়নি দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার।

    বাদ পড়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফাহিম।
    এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিতে জিততেই হবে। সেটাও অবশ্য নির্ভর করবে বাকি ম্যাচগুলো জিততে পারলে যদি-কিন্তুর ওপরে। এমন বাঁচা-মরার ম্যাচে গোলরক্ষকে থাকবেন যথারীতি মিতুল মারমা।

    রক্ষণে সামলাবেন তপু (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন। 
    মাঝ মাঠে হামজা চৌধুরীর সঙ্গে থাকছেন শমিত-সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে থাকছেন শেখ মোরসালিন ও রাকিবের সঙ্গে একাদশে জায়গা পাওয়া জায়ান।

    বাংলাদেশের একাদশ—

    মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন