শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বাস সার্ভিস চালু

    মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বাস সার্ভিস চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে।

    মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তাদের কলেজে যাতয়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের ওপর অনেকটা সহজ হয়ে উঠবে।

    প্রস্তুতিমূলকভাবে বি.আর.টি.সি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, একটি দ্বিতল বাস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে এবং নিমোক্ত সময় ও রুটে বাসটি নিয়মিত চলাচল করবে:

    রবি, সোমবার সকাল ৮টা থেকে কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এসে যাত্রা বিরতি।

    মঙ্গল-বুধ-বৃহস্পতিবার সকাল ৮ টায় শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহমোস্তফা রোড হয়ে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস পর্যন্ত।

    বিশেষ দ্রষ্টব্য: উল্লিখিত দিনগুলোতে দুপুর ১টা দশ মিনিটে কলেজ ক্যাম্পাস হতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে যাবে। শিক্ষার্থীদের অবশ্যই অত্র কলেজের ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। বাস চলাচলের সময়সূচি পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেইজবুক পেইজে অগ্রিম জানিয়ে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন