শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এবার আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি 

    এবার আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে অনন্য সুবিধা নিয়ে এসেছে। তথ্য জানতে, পরামর্শ পেতে বা মন খারাপের সময় সঙ্গী হিসেবে ব্যবহার করা যেতো, এবার সেই চ্যাটবট আপনার হয়ে সরাসরি কেনাকাটাও করবে।

    এবার থেকে, চ্যাটজিপিটিতে কোনো পণ্যের খোঁজ করার পর চ্যাট উইন্ডো ছাড়াই সরাসরি কেনাকাটা শেষ করা সম্ভব। মুহূর্তের মধ্যে গ্রাহক ঠিক যেটি কিনতে চাইছেন, সেটি হাতে পৌঁছে যাবে।

    আচ্ছা বুঝিয়ে বলছি, এবার থেকে চ্যাটজিপিটি শুধু পরামর্শ দেবে এমন নয়। এবার তারা সরাসরি জিনিসপত্র কেনাতেও সাহায্য করবে। ওপেনএআই ঘোষণা করেছে, চালু হচ্ছে ইন্সট্যান্ট চেকআউট ফিচার। আর সেই শুরু হচ্ছে ইটসি এবং শোপিফাই-এর মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে।

    এই পুরো প্রক্রিয়া গ্রাহকদের জন্য পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। ইটসি, শোপিফাই-এর হাত ধরে ইন্সট্যান্ট চেকআউট অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে।

    আশা করা যায় ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটও এই একই পথে পা বাড়াবে। অর্থাৎ আগামীতে চ্যাটবট শুধু তথ্য দেবে, এমন নয়। লেনদেনও পরিচালনা করবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মের মতো একে অন্যের সঙ্গে চ্যাট করা যাবে এই চ্যাটজিপিটিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন