শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শান্তির হাট বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

    চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মাতাব্বারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়াজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুদ, যুগ্ম মো. ইস্রাফিল, খায়রুল ইসলাম মিলন, জেলা যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন, সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রোমান প্রমুখ।

    এসময়, যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন।

    কর্মী সম্মেলনে বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া যাবে না।

    এদিকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্য সচিব বেলাল হোসাইন তাদের বক্তব্যে বলেন, আমরা যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে চাই। যারা আগের স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছেন, তাদেরকে আগামী কমিটিতে জায়গা দেওয়া হবে।

    তারা আরও বলেন, যুবদলের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না এবং আওয়ামী লীগের দোসরদের মুক্ত যুবদলের কমিটি গঠন করা হবে।

    এর আগে চরসামাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী আক্তার হোসেন নেতৃত্বে ইউনিয়নের সাহেব আলী মার্কেট বাজার একটি বিশাল মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয় এসে শেষ হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন