শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পটুয়াখালীতে কালভার্ট ও রাস্তা সংস্কার করলেন জামায়াতে নেতাকর্মীরা

    পটুয়াখালীতে কালভার্ট ও রাস্তা সংস্কার করলেন জামায়াতে নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় কালভার্টের সংযোগ ও রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।

    শুক্রবার সকাল ৯ টায় উপজেলা এবং ইউনিয়ন জামায়াতের ইসলামের নেতাকর্মীরা মিলে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় পর্যন্ত ৭ টি কালভার্টের সংযোগ সড়ক নির্মান করা হয়েছে।

    জামায়াতের ইসলামীর নেতাকর্মী সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার থেকে বগী বাজারের সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তারা সবাই মিলে ইট-বালু ও সিমেন্ট দিয়ে কালভার্টের সংযোগ ও সড়কের খানাখন্দ সংস্কার করে মনিুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন। 

    এছাড়াও উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭টি কালভার্টের সংযোগ সড়ক নির্মান এবং আব্দুর রশিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজ থেকে চরহোসনাবাদ বাজার পর্যন্ত ২ টি কালভার্ট ও সড়কের খানাখন্দ সংস্কার করা হয়। মাওলানা বেল্লাল হোসেন ও মাওলানা মহিউদ্দিন এর উদ্যেগে কালভার্টের সংযোগ ও খানাখন্দ সড়ক সংস্কার করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন-উপজেলা জামায়তে ইসলামে সাধারন সম্পাদক মাওলানা আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, শাহ্ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আলম, যুব জামায়াতের সভাপতি হাজী শাহ আলম ও সাধারন সম্পাদক মো. রুমান মুন্সি সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।

    এসময় তারা বলেন-কালভার্টের সংযোগ ও সড়কের খানাখন্দ সংস্কার করে দিচ্ছি যাতে করে যানবাহন ও পথচারিরা চলাচল করতে পারে। আমরা সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় অংশগ্রহণ করবো আপনারা সবাই দোয়া করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন