শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মহিলা দলের উঠান বৈঠকে শিপনের ঘোষণা: দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড

    মহিলা দলের উঠান বৈঠকে শিপনের ঘোষণা: দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে পঞ্চকরণে নারীদের উঠান বৈঠকে। বাগেরহাট জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালিন সর্ব প্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দিয়ে বিজয় করলে এ দেশে দরিদ্র প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধর্মভিত্তিক ইসলামী দলগুলো ধর্মের অপব্যাখা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি করে ভোট নেওয়ার পায়তারা করছেন।

    শুক্রবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে  উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

    অন্যানোর মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস, রোজিনা বেগমসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    প্রধান আতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরও বলেন, পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক রাষ্ট্রীয় কাজে আমুল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহŸান জানান তিনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন