শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

    ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খারাপ পারফরম্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা মাথার ওপর দিয়ে যায় দলের। তবে এখন তারা নতুন সুযোগ পেয়েছে নিজেদের ছন্দে ফেরার।

    আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা।দর্শকরা সরাসরি ম্যাচটি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে সম্প্রচারিত হবে।

    দলের লক্ষ্য ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে যাওয়া এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা।

    আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে টাইগাররা কোনও লড়াই করতে পারেনি। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। বরং শেষ দুই ম্যাচে ৩০ ওভারের মধ্যেই তাদের ইনিংস থেমেছে। এই ধারাবাহিক ব্যর্থতা শোচনীয় একটি পরিসংখ্যান তুলে ধরেছে। গত বছরের নভেম্বর শুরু হওয়া পরাজয়ের ধারা অনুযায়ী বাংলাদেশ পরপর চারটি ওয়ানডে সিরিজে হেরেছে। এই সময়ের মধ্যে ১৪ ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র দুইটি। তাতে এটাই প্রতীয়মান হচ্ছে যে, এই ফরম্যাটে এক সময়ে সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ এখন সবচেয়ে দুর্বল অবস্থায়! তবে আশার কথা, ওই চারটি সিরিজের সবকটিই ছিল বিদেশের মাটিতে। ঘরের মাঠে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে অবশ্য ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।


    এছাড়া ক্যারিবিয়ানদের নিয়ে আছে সুখস্মৃতি। সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল।


    পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিপক্ষে বাংলাদেশ নিয়মিতভাবে ওয়ানডেতে জয় পেয়েছে। দুই দলের মুখোমুখি ৪৭ ম্যাচে ২৪ জয়ে এগিয়ে ক্যারিবীয়রা। বাংলাদেশ জিতেছে ২১ ম্যাচ, বাকি দুটি পরিত্যক্ত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন