শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

    পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দীঘিতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা দেখতে দীঘির চার পাড়ে দর্শকদের ঢল নামে। প্রতিযোগীতায় উপজেলার সাটি ইউনিয়ন থেকে ৬টি নৌকা অংশ গ্রহন করেন। এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    শনিবার দুপুর ১২টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রায়ন প্রকল্পের দীঘিতে জেলার পাশর্^বর্তী উপজেলা থেকে নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে। এদিন শুরুতেই সাতার প্রতিযোগীতা, হাঁস ধরা, নৌকা বাইচ ও বিকাল ৪টায় লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    বিএনপি'র স্থানীয় সদস্য মো. আজাহার সিকদার’র সভাপতিত্বে এবং আব্দুর রশিদ তালুকদার কলেজ  ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বশার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জিয়া তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, স্থানীয় জনপ্রতিনিধি-গন্যমান্যব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ অন্যন্যরা।

    তারা বলেন, নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ বছর পরে আমরা এখানে নৌকা বাইচ, সাতার, হাঁস ধরা ও লাঠি খেল দেখতে আসছি। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে।

    উৎসব মুখর এই প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি-দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন