বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • মেসির হ্যাটট্রিক পারফরম্যান্সে ন্যাশভিল বিধ্বস্ত

    মেসির হ্যাটট্রিক পারফরম্যান্সে ন্যাশভিল বিধ্বস্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক বছর পর আবারও হ্যাটট্রিক করে আলোচনায় ফিরেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল সকার ক্লাবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান আর্জেন্টাইন এই তারকা। তার হ্যাটট্রিক ও গোলে ভর করে ইন্টার মায়ামি ৫-২ গোলের ব্যবধানে জয় পায়। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে জায়গা করে নিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ফ্লোরিডার ক্লাবটি।

    রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ইন্টার মায়ামি। যা পরিসংখ্যানের ৬০% বল পজিশন থেকেই স্পষ্ট। পুরো ম্যাচে তারা ১৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল গোলে লক্ষ্যবস্তু। বিপরীতে ন্যাশভিল ১৫টি শট নিয়ে ৭টি টার্গেটে রাখতে পেরেছিল।

    গত বছরও ঠিক ১৯ অক্টোবরেই হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ পেশাদার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক তাই যেন কাকতালীয় এক পুনরাবৃত্তি। এ ম্যাচ শেষে চলতি এমএলএস আসরে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গার গোল ২৪টি।

    এদিন ম্যাচের ৩৪ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে সহজে হাল না ছেড়ে প্রথমার্ধের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দ্রুত দুটি গোল করে মায়ামিকে চমকে দেয় ন্যাশভিল। ৪৩ মিনিটে স্যাম সুরিডজ গোল করে সমতা ফেরান। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে জেকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

    দ্বিতীয়ার্ধের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ইন্টার মায়ামি আক্রমণে আরও ধারালো হয়ে ওঠে। মায়ামির প্রত্যাবর্তনের সূচনা হয় ৬৩ মিনিটে, যখন পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান মেসি। এর ঠিক চার মিনিট পরেই, ৬৭ মিনিটে দলের হয়ে এগিয়ে যাওয়ার গোলটি করেন তরুণ তারকা বাল্টাসার রড্রিগেজ।

    ম্যাচের একবারে শেষ দিকে ৮১ মিনিটে আসে সেই মুহূর্ত, যখন লিওনেল মেসি তার হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন। এই অসাধারণ ফিনিশিং-এ মায়ামি ৪-২ গোলে এগিয়ে যায়। এরপর ম্যাচের ইনজুরি সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে পঞ্চম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২। এই জয় ইন্টার মায়ামিকে প্লে-অফের আগে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন