শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পর্যটন খাতে নতুন অধ্যায়: শ্রীলঙ্কায় এআই-চালিত হোটেল

    পর্যটন খাতে নতুন অধ্যায়: শ্রীলঙ্কায় এআই-চালিত হোটেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার পর্যটন খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশে উদ্বোধন করা হয়েছে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হোটেল ‘গ্র্যান্ড সারেনডিব কলম্বো’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র, প্রবাসী কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ।

    এছাড়াও অনুষ্ঠানে এবিইসি কম্পানির ২০তম বার্ষিকী উদযাপন করা হয়।

    শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া এবং এবিইসি প্রিমিয়ার দিলিপ কে. হেরাথ মন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
    মন্ত্রী বিজিথা হেরাথ বলেন, ‘এই প্রকল্পটি শ্রীলঙ্কার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যা দেশের পর্যটন খাতের ক্রমবর্ধমান সম্ভাবনাকে তুলে ধরে। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের মাধ্যমে এটি আমাদের স্মার্ট হসপিটালিটি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

    উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ড. হার্শা দে সিলভা, প্রফেসর, কূটনীতিক এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

    তাদের উপস্থিতি এই প্রকল্পের শ্রীলঙ্কার পর্যটন ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রতিফলিত করেছে।
    এই প্রকল্পের মাধ্যমে শ্রীলঙ্কা পর্যটন খাতে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ