শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রেমের প্রস্তাব প্রত্যাখানে কলেজ ছাত্রীকে অপহরণ

    প্রেমের প্রস্তাব প্রত্যাখানে কলেজ ছাত্রীকে অপহরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার জেরে এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

    অভিযোগে, অপহরণকারী ও ভিকটিম (কলেজছাত্রীর) সিডিআর (কল রেকর্ড ডিটেইলস) তোলে অবস্থান নিশ্চিত করে দেওয়ার পরও থানা পুলিশ অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী চক্রকে গ্রেপ্তারে নেই কোন তৎপর ভূমিকা।

    এছাড়া অপহৃত কলেজছাত্রীর নানি থানায় অপহরণ মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। 

    বড়লেখা থানার ওসি জানান, একই বিষয়ে সাধারণ ডায়রি তদন্তাধীন থাকায় অপহরণের অভিযোগটি নেওয়া হয়নি।

    জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব-দৌলতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগমের নাতনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তারকে কলেজে যাওয়া-আসার পথে শ্রীধরপুর গ্রামের আকবর আলীর ছেলে শামীম আহমদ উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতে থাকে। কলেজছাত্রী তা প্রত্যাখ্যান করে। এরই জেরে গত ৯ই সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কলেজছাত্রী হাবিবা আক্তার প্রাইভেট পড়তে যাওয়ার সময় শামীম আহমদ ও তার সহযোগীরা জোরপূর্বক একটি নোহা গাড়িতে উঠিয়ে অপহরণ করে। ঘটনার দুদিন পর ভিকটিমের নানি সাবেক ইউপি সদস্য হাজেরা বেগম থানায় সাধারণ ডায়রি করেন।

    হাজেরা বেগম অভিযোগ করেন, থানায় জিডির পর পুলিশের পরামর্শে কয়েক হাজার টাকা ব্যয়ে সিডিআর তোলে ভিকটিম ও অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন। পুলিশকে জানানোর পরও উদ্ধারের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। উদ্ধার অভিযানের জন্য দু'দিন নোহা গাড়ি নিয়ে থানায় গেলেও ফিরিয়ে দেওয়া হয়। প্রায় দেড়মাস ধরে নানান জায়গায় ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাননি। অপহরণে জড়িত চক্রের সকল তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভিগটিম পরিবার।

    এ ব্যাপারে বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ভিকটিম কলেজছাত্রীর আগেও একই ব্যক্তির সাথে গিয়েছিল। সে সময় পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করে দিয়েছে। ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান শুরুর আগেই স্থান পরিবর্তন করে। বাদি হাজেরা বেগম হবিগঞ্জের মাধবপুরে তাদের অবস্থানের কথা বললেও তখন তারা বরিশালের ভোলায় অবস্থান করেছিল। একই বিষয়ের সাধারণ ডায়রি তদন্তাধীন অবস্থায় থাকায় তিনি অপহরণের অভিযোগটি নেননি বলে জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন