বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর

    সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা চার ম্যাচ হারের কারণে নারী বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। সামান্য সুযোগ থাকলেও সেই হিসাব-নিকাশ করা এখন ভীষণ কঠিন। তাই লক্ষ্য পরিবর্তন করেছে বাংলাদেশ দল।

    এবার বাংলাদেশের লক্ষ্য ৫ নম্বর স্থান দখল করা।

    শেষ দুই ম্যাচ জিততে চাইছেন নিগার সুলতানা জ্যোতিরা, যাতে পাঁচ নম্বরে থেকে আইসিসির টুর্নামেন্টে অংশ নেওয়া যায়। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের অভিজ্ঞ লেগ-স্পিনার ফাহিমা খাতুন। তিনি বলেন, “আমাদের এখনো সুযোগ আছে সেমিফাইনাল খেলার। এখনও সুযোগ আছে ভালো কিছু করার, তবে সেরা চারে ওঠা কঠিন।”

    আমার মতে, যদি বাকি ২ ম্যাচ জিততে পারি, তাহলে পাঁচে থাকতে পারব।’
    ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে আছে বাংলাদেশ। তবে ভাগ্য সহায় হলে এবং শেষ মুহূর্তে নিজেদের নার্ভটা ধরে রাখতে পারলে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল থাকত বাংলাদেশের। নারী বিশ্বকাপে এমন দুর্দান্ত পারফরম্যান্স ছিল একবারের এশিয়ান চ্যাম্পিয়নদের।

    পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল। তবে শেষ মুহূর্তে জয়টা কপালে ছিল না।
    শেষটা তাই ভালো করতে চান মারুফারা। তিনি বলেছেন, ‘শুরু থেকে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং সব দলের বিপক্ষে আশানুরূপ খেলাই খেলেছি। সেদিক থেকে আমাদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল।

    এখনো আমাদের দলের ওপর ভালো প্রত্যাশা আছে। শেষ ম্যাচ ২টা ভালোভাবে খেলে আমরা পূর্ণ পয়েন্ট নিতে চাই।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন