বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো

    আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়লাভ করেছে মরক্কো। সোমবার চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ লড়াইয়ের পর আফ্রিকার এই উদীয়মান দলটি জিতেছে।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে মরক্কোর তরুণ ফুটবলাররা। ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ইয়াসির জাবিরি।

    প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়, ২৯তম মিনিটে ওথমান মামার নিখুঁত পাস থেকে গোলটি করেন তিনি।
    দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক দুর্দান্ত ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করে ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত মরক্কোর এই অনূর্ধ্ব–২০ দল।

    এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো।

    অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু মরক্কোর তরুণদের কাছে হেরে নিজেদের সপ্তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
    এই জয়ে মরক্কো ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। সর্বশেষ আফ্রিকার কোনো দল হিসেবে ঘানা সেই কীর্তি গড়েছিল।

    তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়।

    পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উপস্থিত ছিল মরক্কোর হাজার হাজার সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে ও চিৎকারে তারা দলকে উৎসাহ জুগিয়েছেন। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে মরক্কো প্রথম প্রচেষ্টাতেই শিরোপা জিতে লিখেছে স্বর্ণাক্ষরে নাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন