বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ

টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার আদালত টেলিগ্রামে অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, তাদের অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরেরও নির্দেশ দিয়েছেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন গত রোববার (১৯ অক্টোবর) এই আদেশ দেন। আদালত ডিবি পুলিশের সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে বলেছেন। তদন্ত কর্মকর্তা প্রতি ১৫ দিনে আদালতে অগ্রগতির প্রতিবেদন দাখিল করবেন।

আদালত ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এবং সংবাদদাতাদের তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে শনিবার একটি দৈনিক পত্রিকায় ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন