বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • নরসিংদীতে বিভ্রান্তি ছড়াচ্ছে ভুঁইফোড় অনলাইন

    নরসিংদীতে বিভ্রান্তি ছড়াচ্ছে ভুঁইফোড় অনলাইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে ভুঁইফোড় অনলাইন নিউজপোর্টালের দৌরাত্ম্যে সাংবাদিকতার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যাচাইবাছাই ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে কিছু অনলাইন মাধ্যম।

    সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি অনলাইন মাধ্যম News Narsingdi 24-কে ঘিরে এমনই এক বিতর্ক দেখা দিয়েছে। গত ১৮ অক্টোবর তারিখে মাধ্যমটি সংবাদ প্রকাশ করে, হত্যা মামলার আসামি ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশির আদালতে হাজিরা দিতে গিয়ে কোর্ট পুলিশের (ওসি) কক্ষে পরিবার-পরিজনসহ সময় কাটিয়েছেন।

    সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু মাত্র চার দিন পর, অর্থাৎ ২২ অক্টোবর, একই মাধ্যম আবার প্রতিবাদ জানিয়ে জানায়— “১৪ অক্টোবর শিশির পরিবার নিয়ে কোর্ট কক্ষে সময় কাটিয়েছেন”— এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।

    একই ঘটনার বিপরীতমুখী দুই প্রতিবেদন প্রকাশে জনমনে দেখা দিয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রথম সংবাদটি কি মিথ্যা ছিল, নাকি পরবর্তীতে কোনো প্রভাব বা সুবিধার কারণে তা প্রত্যাহার করা হলো?

    জানা গেছে, News Narsingdi 24 ফেসবুক পেইজটি পরিচালনা করেন রেজাউল রাফি নামের এক ব্যক্তি। 

    জেলার স্থানীয় সিনিয়র সাংবাদিকরা তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন অতিসত্বর এই ভুঁইফোড় পেইজ বন্ধে উদ্যোগ নেওয়া হবে। 

    এছাড়াও তার বিরুদ্ধে এর আগে অনৈতিক সুবিধা ও অর্থের বিনিময়ে গুজব ছড়ানো, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে রাফির সাথে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন