বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ওয়ানডে সিরিজে সুপার ওভারে ১ রানে পরাজিত বাংলাদেশ

    ওয়ানডে সিরিজে সুপার ওভারে ১ রানে পরাজিত বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাইফ হাসানের চমকপ্রদ বোলিংয়ে বাংলাদেশ মূল ম্যাচে টাই ফিরে এনেছিল। তবে সুপার ওভারে সেই সুবিধা ধরে রাখতে পারেনি দলটি, ফলে জয় অর্জন করতে পারেনি। সাইফ হাসানের একক পারফরম্যান্স ম্যাচের উত্তেজনা বাড়ালেও শেষ মুহূর্তে ফল বাংলাদেশর জন্য অনাকাঙ্ক্ষিত হলো।

    সুপার ওভারে বোলিং করেন মুস্তাফিজুর রহমান, সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০ রান সংগ্রহ করে। ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ রানে থেমে যায়। ফলে নিজেদের ইতিহাসের প্রথম সুপার ওভারেই হারের তেতো স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

    সুপার ওভারের দায়িত্ব পেয়েছিলেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে সিঙ্গেল নিলেও, দ্বিতীয় বলেই শেরফান রাদারফোর্ডকে আউট করে আশা জাগান তিনি। কিন্তু এরপর সেই আশা ধরে রাখতে পারেননি। ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ ফেলে দেন মেহেদী হাসান মিরাজ, যা ওয়েস্ট ইন্ডিজের জন্য ১ রানের পথ খুলে দেয়। শেষ বলে হোপের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হলে সুপার ওভার থেকে উইন্ডিজ তোলে ১০ রান। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১ রান।

    ১১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। বোলিংয়ে আসেন আকিল হোসেইন। প্রথম বলটিই ওয়াইড হওয়ায় এবং পরের বলটিতে সৌম্য সরকারের ২ রান ও আম্পায়ারের ‘নো বল’ ডাকার কারণে, ১ বল থেকেই ৫ রান এসে যায়। তাতে মনে হচ্ছিল জয় হাতের মুঠোয়।

    কিন্তু এরপরই ছন্দপতন। সাইফ স্ট্রাইকে এসে প্রথম বলটি মিস করেন। তৃতীয় বলে সিঙ্গেল নেন সাইফ, তখন ৩ বলে সমীকরণ দাঁড়ায় ৫ রানে। এরপর চতুর্থ বলে সৌম্য সরকার ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন, যা দলকে আরও চাপে ফেলে দেয়।

    ২ বলে যখন ৫ রান প্রয়োজন, তখন নাজমুল হোসেন শান্ত নেমে সিঙ্গেল নেন। এরপর আকিল হোসেইন আরও একটি ওয়াইড দেন। কিন্তু শেষ বল থেকে আসে মাত্র ১ রান। ফলে সুপার ওভার থেকে বাংলাদেশ ৯ রানের বেশি তুলতে পারেনি এবং ম্যাচটি ১ রানে জয়লাভ করে সিরিজে ১-১ সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন