বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ডুবে যাওয়া বলগেট তুলতে গিয়ে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে

    ডুবে যাওয়া বলগেট তুলতে গিয়ে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।

    আহতরা হলেন, ডুবুরির হেলপার মো.রাসেল (৩৭) ও সারেং মো.সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।

    বুধবার দিবাগত রাতে সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ টু সোনাগাজীর সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ ঘটনা ঘটে।    

    স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর থেকে বলগেটের মালিক পক্ষ বলগেটটি উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছে। কিন্ত তারা বারবারই ব্যর্থ হয়েছে।

    বুধবার দিবাগত রাতে তারা পুনরায় বড় দুটি পল্টুন দিয়ে বলগেটটি উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে রাসেল ও সোহেলের শরীরে আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙ্গে যায়। অপরদিকে, সোহেলের দুটি পা ভেঙ্গে গুড়াগুড়া হয়ে যায়।

    স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পল্টুনের কর্মকর্তাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটে। তবে অভিযোগ নাকচ করে দিয়ে বলগেট ও পল্টুনের কাজের সাথে সংশ্লিষ্ট অহিদ দাবি করেন, এটি সংবাদ হওয়ার মত কোন বিষয় না।  

    কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তিশা ভট্রাচার্য বলেন, রাতে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাদের উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা পাঠানো হয়।  

    এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন