বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • সিরিজ রক্ষার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নতুন চমক

    সিরিজ রক্ষার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নতুন চমক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা রয়েছে বাংলাদেশ ও অতিথি দলের মধ্যে। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে ৭৪ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে সুপার ওভারে মাত্র ১ রানে হেরে যায় স্বাগতিকরা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী রূপ নিয়েছে, যেখানে জিতলে সিরিজ নিজের করে নিতে পারবে যে দল।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

    বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন