শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের উত্তর হাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত কুলসুম বেগম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং চান্দের হাটির ফারুক মিয়ার মেয়ে। পরিবারের দাবি, তাকে যৌতুকের টাকার জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে ওড়না দিয়ে পেঁচিয়ে বসতঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর গৃহবধূর স্বামী মামুন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, চার বছর আগে কুলসুম বেগমের সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয়। দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের। কিছুদিন আগে মামুন বিদেশ যাওয়ার কথা বলে কুলসুমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। পরিবারের লোকজন পরে মামুনকে বিদেশ যাওয়া ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুলসুমকে তার বাড়িতে ফিরিয়ে দেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কুলসুমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ এসে  গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

    সরাইল থানার ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, ভূইশ্বর গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন