বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • লক্ষ্মীপুর জেলা আইডিইবি নির্বাচন

    সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রার্থিতা ঘোষণা

    সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের প্রার্থিতা ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন লক্ষ্মীপুর জেলা আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার এ বি এম আশরাফ উদ্দিন। তিনি সংগঠনের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

    পেশায় উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে লক্ষ্মীপুর পৌরসভায় কর্মরত এ বি এম আশরাফ উদ্দিন বর্তমানে ১ম সিনিয়র সদস্য, লক্ষ্মীপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    তিনি সম্মানিত সকল সদস্য প্রকৌশলী ও সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি সবসময় সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করেছি, ভবিষ্যতেও আইডিইবি’র মর্যাদা ও পেশাজীবীদের অধিকার রক্ষায় নিবেদিত থাকব। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া আমার একান্ত কাম্য।

    নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা আইডিইবি-র প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ প্রকৌশলীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী হাওয়া।

    সকল সদস্য প্রকৌশলী বন্ধুদের ভোট ও দোয়ায় প্রত্যাশী তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন