শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান

    জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান ও কানাডা প্রবাসী মিজানুর রহমান আলম। জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আলমকে  সহসাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।

    গত বুধবার (২২ অক্টোবর) জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়।

    মিজানুর রহমান আলম জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

    এদিকে মিজানুর রহমান আলম  জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের  অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা।

    মৌলভীবাজার ও কুলাউড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    মিজানুর রহমান আলম দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমে জড়িত থেকে মানবকল্যাণে কাজ করে আসছেন। তাঁর এই সাফল্য কাদিপুর ইউনিয়নসহ পুরো কুলাউড়ার মানুষের জন্য এক গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

    উল্লেখ্য, মিজানুর রহমান আলমের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন। তিনি কানাডা বিএনপি'র অন্যতম নেতা এবং কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন