শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের

    সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর পূর্বাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

    ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকেই নির্বাচন করে মাত্র ২৫২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

    ফেসবুক পোস্টে মনজুর কাদের লেখেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন আমি কোন আসন থেকে নির্বাচন করবো। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো।”

    তিনি আরও বলেন, “২০০৮ সালের চরম রাজনৈতিক দুঃসময়ে এই এলাকার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাকে বিজয়ী করেছিলেন। যদিও প্রচুর ভোট বাতিল ও নানা অনিয়মের কারণে আমাকে পরাজিত দেখানো হয়, জনগণের কাছে আমি কার্যত সংসদ সদস্যই ছিলাম।”

    মনজুর কাদের বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ—ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করতে। আমিও আছি তাদের সঙ্গে। আমরা একসঙ্গে বেলকুচির তাঁত ব্যবসায়ী ও চৌহালীর নদীভাঙনকবলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”

    তিনি আরও প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে, উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তার ভাষায়—“ঐক্যবদ্ধ হওয়ার এইতো সময়, এগিয়ে যাওয়ার এইতো সময়।”

    তার এই ফেসবুক পোস্ট প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। অনেকেই মনে করছেন, তার এই সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে বেলকুচি-চৌহালী আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন