শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

    কুবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে ধর্মীয় উগ্রবাদী কর্মকাণ্ড, সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। 

    বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী', 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'মোদির সন্তানেরা, হুঁশিয়ার সাবধান', 'ভারতের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' ইত্যাদি স্লোগান দেন। 

    বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, 'আমাদের এমন এক সময় এসেছে যখন চুপ থাকাটা স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতার শামিল। আজ যারা আমাদের গলা চেপে ধরছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা মানে আত্মসমর্পণের শামিল। যা বিগত স্বৈরাচার করে আসছে আমাদের প্রতিবেশী দেশের সাথে। আজ ইসকন আলিফ হত্যা থেকে মাওলানা মহিবুল্লাহ পর্যন্ত এ দেশে সন্ত্রাসী কার্যক্রম দিনের পর দিন করেই যাচ্ছে। আমাদের দেশে এমন কোন নজির নেই যে, কোনো সন্ত্রাসী কার্যক্রম করে আসামি জেলে গেলে বাদী পক্ষের আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। বর্তমানে স্বৈরাচারী হাসিনার পক্ষের যে আইনজীবী মামলা লড়ছেন উনি নিরাপদেই তার কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু ইসকন অ্যাডভোকেট আলিফ হত্যার মাধ্যমে তার উগ্রতার মুখোশ উন্মোচন করেছে৷'

    বিক্ষোভ মিছিলে লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, 'আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গি সংগঠন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ও ছদ্মবেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে আমাদের মুসলিম ভাইদের টার্গেট কিলিং মিশনে নেমেছে। এরা আমাদের বোনদের টার্গেট করে প্রেমের প্রস্তাব, মিথ্যা বলা ও বিয়ের নাম করে জোরপূর্বক ধর্মান্তরিত করছে। আমরা এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এ বাংলার মুসলিম ভাইরা বসে থাকবে না।'

    লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, 'ইসকন প্রকাশ্যে এবং গোপনে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুসলিম নারীদেরকে অকথ্য ভাষায় হ্যারেস করে। কয়দিন আগে বুয়েটে একজন নারী শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। এছাড়াও গাজীপুরে মুহিব্বুল্লাহ হুজুরকে ইসকনের বিরুদ্ধে কথা বলায় গুম করে তাকে হাত-পা বেঁধে ফেলে রেখেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম দ্রুতই বন্ধ করতে হবে। ইসকন যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে তা অনতিবিলম্বে দমন করতে হবে। এবং তাদের সকল অপরাধের বিচার করতে হবে। সর্বোপরি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন