বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • চাঁদাবাজির দায়ে ইউপিডিএফ সদস্য আটক

    চাঁদাবাজির দায়ে ইউপিডিএফ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের পক্ষে অবৈধ চাঁদা আদায়ে জড়িত একজনকে আটক করেছে সেনাবাহিনী।

    শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সেনাবাহিনীর পানছড়ি ক্যাম্পের অভিযানে তাকে আটক করা হয়।

    পানছড়ি সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মাহবুব রহমান (৫৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

    তিনি পানছড়ি দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে।

    অভিযানের সময় মাহবুবের কাছ থেকে এক লাখ টাকা এবং একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

    প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের হয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।

    আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চাঁদা আদায় চক্রের অন্য সহযোগীদের শনাক্তের প্রচেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন