বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনের চতুর্থ সেমিনার অনুষ্ঠিত

    নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনের চতুর্থ সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের কর্মদক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সার্বজনীন গ্রুপের আয়োজনে আয়োজনে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’-এর ২০তম সেশনের চতুর্থ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ ‎সেমিনারে অংশ নেয় ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী।

    ‎জামাল হোসেন পান্নার সঞ্চালনায় ‎স্বাগত বক্তব্যে নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। তিনি বলেন,“যে তরুণ সময়কে মূল্য দিতে জানে, সে-ই একদিন সফল উদ্যোক্তা হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।”

    অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ‘ধ্যানঘর’-এর পরিচালক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক আলমগীর হোসেন, ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষক রুমা আক্তার, সার্বজনীন গ্রুপের আইটি সেক্টর প্রধান ও সাংবাদিক এস এ রুবেল, সংগীতশিল্পী অজয় মুখার্জি প্রমুখ।

    ‎সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান লেখক মোহাম্মদ হোসেন শান্তি তরুণদের উদ্দেশ‍্যে বলেন,‎ “নবীনগরের প্রতিটি তরুণই একটি সম্ভাবনার প্রতীক। যদি তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, তবে তোমরাই আগামী দিনের কর্মসংস্থান ও নেতৃত্ব তৈরি করবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন