শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা নুরুল আমিন মাস্টার। 

    শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আমিন মাস্টার।

    তিনি বলেন, গত ২৩ অক্টোবর স্থানীয় দিপু ও তার মা রাজনৈতিকভাবে প্ররোচনাকারী এবং  ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী উস্কানিদাতাদের সহযোগিতায়  আমার  ও এসআই আলমগীরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।তিনি এ অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা অপপ্রচার বলে দাবি করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    নুরুল আমিন মাস্টার বলেন, প্রকৃত ঘটনা হলো দিপু জুবাইদুর রহমানের কাছ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে ৫.২৫ শতাংশ জমি ক্রয়ের জন্য একটি খোলা বায়না করেন। জমিটি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মাহনা ভবানীপুর মৌজায় অবস্থিত। ঈদকালীন সময়ে সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায়, দিপুর পিতা আফাজ উদ্দিন ও আত্মীয়দের উপস্থিতিতে বায়নাটি সম্পন্ন হয়। বায়নার সময় দিপু মোট ৫ লক্ষ টাকা প্রদান করেন, যার মধ্যে নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা এবং চেকের মাধ্যমে ৩ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু চুক্তি অনুযায়ী বাকি টাকা পরিশোধ বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দিপু কোনো উদ্যোগ নেননি। বরং তিনি টালবাহানা শুরু করেন ও জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও দিপু তা অগ্রাহ্য করেন। বাধ্য হয়ে ৫ অক্টোবর জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেন।

    তিনি আরও জানান, তদন্ত কর্মকর্তা উভয় পক্ষকে আলোচনার আহ্বান জানান এবং দিপুকে জমি বুঝিয়ে দেওয়া বা বায়নার টাকা ফেরত দেওয়ার জন্য বলেন। সে সময় দিপু কিছু সময় চেয়ে ২১ অক্টোবর জমি মাপঝোক করে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নুরুল আমিন মাস্টার অভিযোগ করেন, দিপু তার অঙ্গীকার রক্ষা না করে উল্টো আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা সংবাদ সম্মেলনের আশ্রয় নিয়েছে। আমার দীর্ঘদিনের সততা ও সুনাম ক্ষুণ্ন করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন