বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • বিশ্ব ফুটবলে রোনালদোর অসামান্য রেকর্ড, ৯৫০ গোল

    বিশ্ব ফুটবলে রোনালদোর অসামান্য রেকর্ড, ৯৫০ গোল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রিশ্চিয়ানো রোনালদো বয়সকে কেবল সংখ্যা মাত্র প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত। তিনি এখন পর্যন্ত ৯৫০ গোলের মাইলফলকে পৌঁছে ফুটবল ইতিহাসে এক নজির স্থাপন করেছেন। হাজার গোলের লক্ষ্যপথে দ্রুত এগিয়ে চলা এই সুপারস্টার, বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকা হিসেবে নিজের মর্যাদা আরও শক্ত করছেন।

    শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে ৮৮ মিনিটে গোলটি করেন পর্তুগিজ তারকা। এই গোল আল নাসরকে এনে দেয় ২-০ ব্যবধানের নিশ্চিত জয়ও। চলতি মৌসুমে এটি ছিল রোনালদোর ষষ্ঠ লিগ গোল ও মোট সপ্তম।

    ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দিয়েই যেন নতুন করে জ্বলে উঠেছেন সিআরসেভেন। সৌদি ক্লাবটির জার্সিতে ইতোমধ্যে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।

    রোনালদো এই ৯৫০ গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো।  জুভেন্টাস ও আল নাসরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন