বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শিশুদের নিরাপত্তা মাথায় রেখে নতুন এআই উদ্ভাবন মাইক্রোসফটের

শিশুদের নিরাপত্তা মাথায় রেখে নতুন এআই উদ্ভাবন মাইক্রোসফটের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই; এটি মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে। চ্যাটজিপিটি বা মেটা এআই-এর মতো জনপ্রিয় চ্যাটবটগুলোতে ব্যবহারকারীরা অনেক সময় রোমান্টিক কথোপকথনেও জড়িয়ে পড়ছেন, যা শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

কিন্তু এই দৌড়ে ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, মাইক্রোসফট এমন একটি এআই তৈরি করতে চায় যা বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ ও নিরাপদ। এটি এমনভাবে ডিজাইন করা হবে, যাতে ব্যবহারকারীরা—এমনকি তাদের সন্তানরাও—নির্ভয়ে এটি ব্যবহার করতে পারেন।

বর্তমানে মাইক্রোসফট তাদের এআই টুল কোপাইলট–কে জনপ্রিয় করতে ওপেন এআই, মেটা এবং গুগল–এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোম্পানিটি জানিয়েছে, এখন মাসে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে কোপাইলটে।

যদিও চ্যাটজিপিটি–এর মাসিক সক্রিয় ব্যবহারকারী ৮০০ মিলিয়নের বেশি। মাইক্রোসফট বলছে, নিরাপত্তা ও আস্থার জায়গায় তারা ক্রমেই এগিয়ে যাবে।

সুলেইমান বলেন, “আমরা ‘ডিজিটাল মানুষ’ এর মতো এআই বানাতে চাই না। বরং এমন সহায়ক প্রযুক্তি তৈরি করতে চাই যা মানুষের জন্য কাজ করবে। মানুষের বিকল্প হয়ে উঠবে না।”

সুলেইমান আরো বলেন, আমাদের আপডেটগুলোর লক্ষ্য হলো মানুষকে একে অপরের সঙ্গে বেশি যোগাযোগে উৎসাহিত করা। আমরা চাই কোপাইলট আপনাকে মানুষের সঙ্গে সংযোগ ঘটাবে। কল্পনার জগতে আটকে রাখবে না।”

সাম্প্রতিক বছরগুলোতে কিছু এআই প্ল্যাটফর্ম কিশোর–কিশোরীদের ক্ষতির অভিযোগে মামলার মুখে পড়েছে। যেমন- ওপেনএআই, ক্যারেক্টার এআই–এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের চ্যাটবট কিশোরদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন