শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইতিহাস গড়ল সৌদি আরব: রোবটের হাতে ব্রেন সার্জারি সফল

    ইতিহাস গড়ল সৌদি আরব: রোবটের হাতে ব্রেন সার্জারি সফল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রোবটিক নিউরোসার্জারিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্র-এ বিশ্বে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের টিউমার অপারেশন সম্পন্ন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

    এই অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসার ক্ষেত্রে নতুন বিশ্বমানের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রক্রিয়ায় রোবটিক হাত ব্যবহার করে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির ৪.৫ সেন্টিমিটার ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। ওই ব্যক্তি তীব্র মাথাব্যথা ও অন্যান্য মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছিলেন।

    শুধু সফল অপারেশনই নয়, রোগীকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে, যা মস্তিষ্কের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় প্রায় চারগুণ দ্রুত।

    হাসপাতালটির এ সংক্রান্ত টিউমার বিশেষজ্ঞ ও প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ বলেন, ‘রোবোটিক সিস্টেম ব্যতিক্রমী নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ প্রদান করে, যা সার্জনদের উচ্চ স্তরের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ নিউরোভাসকুলার কাঠামো শনাক্ত করতে সাহায্য করে।’

    অস্ত্রোপচার শেষে একইদিনে রোগীর সচেতন হওয়া এবং স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রেও এই নিউরোসার্জিক্যাল উদ্ভাবন একটি নতুন মানদণ্ড বিশ্বের কাছে উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

    জানা গেছে. একটি থ্রিডি অপটিক্যাল সিস্টেম দ্বারা পরিচালিত এক ঘণ্টার ওই অস্ত্রোপচারের মাধ্যমে সার্জনরা মস্তিষ্কের স্পষ্ট ও বিবর্ধিত দৃশ্য লক্ষ্য করেছেন, যার ফলে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে। উন্নত চিত্র-নির্দেশিত নেভিগেশন প্রযুক্তি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলোকে সুরক্ষিত রেখে সুনির্দিষ্ট টিউমার অপসারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    কিং ফয়সার হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ এই মাইলফলকটিকে হাসপাতালের চলমান রুপান্তরের অংশ বলে উল্লেখ করে বলেছেন, ‘এই অর্জন বিশ্বব্যাপী চিকিৎসার ভবিষ্যত গঠনে কিং ফয়সাল হাসপাতালের ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করে।’

    রোবটিক নিউরোসার্জারি আগমনের আগে জটিল মস্তিষ্কের অপারেশনগুলোতে চিকিৎসকদের হাতে থাকা মাইক্রোস্কোপই ছিল প্রধান ভরসা, যেখানে সফলতা নির্ভর করত চিকিৎসকের হাতের স্থিরতা ও দৃষ্টিনির্ভর নিখুঁত কাজের ওপর। কিন্তু রোবটিক সিস্টেম এখন সেই সীমাবদ্ধতা অতিক্রম করে দিয়েছে। উন্নত স্থিতিশীলতা, কম্পন নিয়ন্ত্রণ ও সূক্ষ্ম দৃশ্যায়নের মাধ্যমে এটি নিউরোসার্জারিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বৈশ্বিক মানদণ্ডকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

    এই যুগান্তকারী অপারেশন কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টারের রোবটিক সার্জারির ধারাবাহিক সাফল্যের আরেকটি সংযোজন। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম রোবটিক হার্ট ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল। আর এর মাধ্যমে রোবটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারির শীর্ষ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়ে হাসপাতালটি।

    ২০২৫ সালের বিশ্বের ২৫০টি শীর্ষ একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় হাসপাতালটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম এবং বৈশ্বিকভাবে ১৫তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালে ব্র্যান্ড ফাইন্যান্স কর্তৃক মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিউজউইকের ওয়ার্ল্ডস বেস্ট হাসপাতাল ২০২৫, বেস্ট স্মার্ট হাসপাতাল ২০২৫ এবং বেস্ট স্পেশালাইজড হাসপাতাল ২০২৬-এর তালিকাতেও স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতিগুলোই প্রমাণ করে, উদ্ভাবননির্ভর রোগীসেবায় প্রতিষ্ঠানটি এখন চিকিৎসাখাতে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে উঠে গেছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন