শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান

    বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৩/১০/২০২৫ ইং তারিখ সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সাথে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এর স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের ঘটনা ঘটে, যা পরবর্তীতে উভয়ের মধ্যে মতঐক্যের ভিত্তিতে বিষয়টি মীমাংশা সহ নিস্পত্তি হয়।

    কিন্তু একটি পক্ষ অতি উৎসাহী হয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরী করে ম্যানেজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে বিষাদাগার অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। যা,কমিটি’র সভাপতি,শিক্ষক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যান্ত অবমাননাকর ও মানহানিকর।

    বিষয়টি সুরাহার জন্য আজ ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ অফিস কক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এক বিবৃতিতে সাংবাদিকদের জানিয়েছেন-
    “আমি মোঃ আহসানুল কবীর, প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা, যশোর।

    গত ১৩/১০/২৫ ইং তারিখে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন নিয়ে, সভাপতি মহোদয়ের সাথে আমার মনোমালিন্য বা তিনি আমাকে মারধর করেছেন, এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটি আমার ভাবমূর্তী নষ্ট করছে।

    সভাপতির সাথে আমার কোন দ্বন্ধ নেই এবং এটি একটি মিমাংসিত বিষয়, আমি সকলকে অনুরোধ করবো, এ বিষয়ে সংবাদ পরিবেশন সহ মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য,বিনীত অনুরোধ রইল”।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন