শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আসছে ওরায়নিড উল্কাবৃষ্টি, দেখা যাবে উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে

    আসছে ওরায়নিড উল্কাবৃষ্টি, দেখা যাবে উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে আকাশপ্রেমীরা এই সপ্তাহে উপভোগ করতে পারবেন এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য—ওরায়নিড উল্কাবৃষ্টি। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর উত্তর ও দক্ষিণ দুই গোলার্ধ থেকে এই উল্কাবৃষ্টি দেখা যাবে।

    পিক টাইম হবে মঙ্গলবার রাত ১টা নাগাদ। উল্কাগুলো আকাশে উজ্জ্বল রেখা তৈরি করবে। তবে, উল্কাবৃষ্টি নির্দিষ্ট সময়ে থেমে যায়, তাই মঙ্গলবার মেঘলা থাকলেও হতাশ হওয়ার কিছু নেই; পরবর্তী রাতগুলোতেও প্রায় একই দৃশ্য দেখা যাবে।

    এ বছর নতুন চাঁদের সময়ই উল্কাবৃষ্টির শীর্ষ সময় পড়েছে। ফলে চাঁদের আলো না থাকায় উল্কার উজ্জ্বল রেখাগুলো আরও স্পষ্টভাবে দেখা যাবে। আবহাওয়া পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান মিটিওর সোসাইটি।

    ওরায়নিড উল্কাগুলো খুব দ্রুতগতির। এরা মাত্র এক সেকেন্ডেরও কম সময়ের জন্য দৃশ্যমান হয়। উজ্জ্বল উল্কাগুলো কখনো কখনো ধোঁয়ার মতো রেখা তৈরি করে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

    যদি ভাগ্য ভালো থাকে দর্শকরা একই সময় সাউদার্ন টরিড উল্কাবৃষ্টিও দেখতে পারেন, যার সর্বোচ্চ সময় হবে ৪–৫ নভেম্বর, পূর্ণিমার কাছাকাছি সময়ে। ওরায়নিড উল্কাগুলো আসে ওরায়ন নক্ষত্রমণ্ডল থেকে। আর টরিড উল্কাগুলো আসে বৃষ নক্ষত্রমণ্ডল থেকে। একে অনেকটা আকাশে দুই দিক থেকে ছুটে আসা আলোক রেখার মতো মনে হবে। সোমবার রাত ১০টার দিকে অথবা ভোর ৪–৫টার মধ্যে দক্ষিণমুখী আকাশে তাকালে সবচেয়ে ভালোভাবে উল্কাগুলো দেখা যাবে।

    উৎপত্তি কোথায়
    ওরায়নিড উল্কাবৃষ্টি ঘটে যখন পৃথিবী হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার ভেতর দিয়ে অতিক্রম করে। হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে। এটি অক্টোবর মাসে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে ওরায়নিড উল্কাবৃষ্টি সৃষ্টি করে এবং মে মাসে বেরিয়ে গিয়ে সৃষ্টি করে ইটা অ্যাকুয়ারিড উল্কাবৃষ্টি। হ্যালির ধূমকেতু পৃথিবী থেকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। নাসার হিসেবে, এটি আবার দৃশ্যমান হবে ২০৬১ সালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ