বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • রিয়াল ও বার্সার মহারণে শেষ হাসি: যুবা তারকা ইয়ামাল না অভিজ্ঞ এমবাপ্পে?

    রিয়াল ও বার্সার মহারণে শেষ হাসি: যুবা তারকা ইয়ামাল না অভিজ্ঞ এমবাপ্পে?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকে এক ম্যাচের দিকে—এল ক্লাসিকো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল এক কল্পনাহীন দুঃস্বপ্ন, কারণ স্পেনের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পথে চারবার রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা। ওই চার ম্যাচে ১৬ গোল হজমের পর শিরোপাশূন্য মৌসুম শেষ করতে গিয়ে ক্লাব ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় নিতে হয়।

    নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল এবার এল ক্লাসিকোতে বার্সার একাধিপত্য ভাঙার সুযোগ পেতে মুখিয়ে। ডেরা বার্নাব্যুতে আজ মৌসুমের প্রথম ক্লাসিকো খেলতে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে লা লিগার এই মহারণ, যেখানে রিয়ালের কিলিয়ান এমবাপ্পে ও বার্সার লামিন ইয়ামালও উপস্থিত থাকবেন।

    নয় ম্যাচ শেষে দ্বিতীয স্থানে থাকা বার্সার (২২) চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল (২৪)। আজ জিতলে লা লিগার শিরোপা রেসে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবেন এমবাপ্পেরা। অন্যদিকে ইয়ামালরা জিতলে শীর্ষস্থান হারাবে রিয়াল। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছিলেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। অন্যদিকে সবচেয়ে বেশি গোল বানিয়ে দিয়েছিলেন বার্সার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এ মৌসুমে চোট নিয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এল ক্লাসিকোয় বার্সার তুরুপের তাস হতে পারেন ইয়ামাল। চোটের কারণে রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডোস্কি ছিটকে যাওয়ায় ১৮ বছর বয়সি এই তরুণ তারকাকে ঘিরে রণকৌশল সাজাচ্ছেন কোচ হান্সি ফ্লিক।

    এ মৌসুমে বার্সা ‘দশে মিলে করি কাজ’ নীতি অনুসরণ করলেও রিয়াল উড়ছে এমবাপ্পের ডানায় ভর করে। দলের মোট গোলের ৫৪ শতাংশ (১৫টি) এমবাপ্পে একাই করেছেন। লিগে দলের ২০ গোলের ১০টি তার। এক বছর আগে বার্নাব্যুতে নিজের প্রথম ক্লাসিকোয় বার্সার হাই ডিফেন্সের ফাঁদে পড়ে দলের ৪-০ গোলের অসহায় হার দেখেছিলেন এমবাপ্পে। পরে বার্সার মাঠে ফিরতি ম্যাচে তার হ্যাটট্রিকের পরও রিয়াল হারে ৪-৩ গোলে। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ইয়ামালের বার্সার কাছে হেরেছিল এমবাপ্পের রিয়াল। এবার নতুন গল্প লিখতে চান এমবাপ্পে। তিনি ব্যর্থ হলে লিগের ক্লাসিকোয় জয়ের সংখ্যায় রিয়ালকে (১০৫) ধরে ফেলবে বার্সা (১০৪)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন