বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ভারতের বিপক্ষে টস হারের পর ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

    ভারতের বিপক্ষে টস হারের পর ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামার কথা ছিল ভারত ও বাংলাদেশের। ম্যাচটি রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে বিকেল ৩টায় টসের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল। তবে আকস্মিক বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হতে পারেনি, যা ম্যাচ শুরুর সময়সূচিতে পরিবর্তন এনেছে।

    ২০ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হলে সেখানে বিজয়ী হয় ভারত। আর এই ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

    বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, শোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার।

     ভারত একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমাহ রড্রিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা চেত্রি, আমানজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, রেণুকা সিং।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন