বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার জাল বিনষ্ট

    সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার জাল বিনষ্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মা ইলিশ সংরক্ষণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৫ সালের অভিযান সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে বলে জানা গেছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ চলাকালে চৌহালী উপজেলায় মোট ২৩টি মোবাইল কোর্ট ও ৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৩টি মাছঘাট, ৫৯টি আড়ত ও ৪৯টি বাজার পরিদর্শন করা হয়।

    অভিযানে ৮৪ কেজি মা ইলিশ জব্দ এবং ৪৪ লাখ ২১ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকা।

    এ ছাড়া ৩৬টি মামলা দায়ের করা হয় এবং ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানের সময় ২৩টি নৌকা জব্দ করা হয়েছিল, যা অভিযান শেষে মালিকানা প্রমাণের ভিত্তিতে ফিরিয়ে দেয়া হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহযোগিতায় অভিযানগুলো পরিচালিত হয়। তিনি আরও বলেন, “মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং জেলেদের জীবিকা সুরক্ষিত থাকে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন