শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শতবর্ষী বিবির পুকুরের সৌন্দর্য হুমকিতে

    শতবর্ষী বিবির পুকুরের সৌন্দর্য হুমকিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগরীর হৃদয়ে সৌন্দর্যের প্রতিক শতবর্ষী জলাশয় ‘বিবির পুকুর, এক সময় ছিল শহরের জীবন্ত পরিচয় তার পানির গভীরতা, স্বচ্ছতা আর ঝলমল আলোতে ঝলমল। তবে সময়ের সাথে সাথে তার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, আর নতুন একটি বিতর্ক এই পুকুরের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।

    সদর রোডের এই পুকুরটির ইতিহাসে আজ আর সেই আগের রঙিন দৃশ্য নেই। জলের গভীরতা কমে যাওয়ার পাশাপাশি স্বচ্ছতা হারিয়ে ফেলেছে। অথচ, সম্প্রতি পুকুরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফোয়ারা বসানোর কাজ শুরু হয়েছে। তবে, এখন নতুন বিতর্কের জন্ম নিয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার রাতের অন্ধকারে পুকুরের দক্ষিণ প্রান্ত ঘিরে গড়ে তোলা হয়েছে একটি লোহার ব্যারিকেড, যা একেবারে খাঁচার মতো কাঠামো। পুকুরের এই অংশে নেট দিয়ে পুরো জায়গাটি ঢেকে ফেলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের আশঙ্কা, এতে হারিয়ে যাবে পুকুরের স্বাভাবিক সৌন্দর্য ও খোলা আকাশের মুক্ত পরিবেশ। এই পদক্ষেপের ফলে পুকুরটি আর খোলা ও প্রাকৃতিক থাকবে না, বরং একটি কৃত্রিম পরিবেশে বন্দী হয়ে পড়বে।

    এটি নতুন কোনো ঘটনা নয়,এর আগে বরিশাল শহরের বেলস পার্ক লেকের চারপাশে প্রাচীর তুলে ঘিরে ফেলার উদ্যোগে প্রতিবাদ উঠেছিল শহরবাসীর কাছ থেকে সে সময় নাগরবাসী মানববন্ধন।চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে ওই উদ্যোগটি স্থগিত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ওই উদ্যোগের স্থায়ী সমাধান হয়নি এবং এখন সেই একই পরিস্থিতির মুখোমুখি বিবির পুকুর।

    স্থানীয়রা মনে করছেন পুকুরের খাঁচায় বন্দী হয়ে যাওয়ার ফলে এর ঐতিহাসিক সৌন্দর্য ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এক সময়ের সজীব জলাশয় আজ যেভাবে সংকটের মধ্যে পড়ছে, তাতে ভবিষ্যতেও এর প্রকৃত সৌন্দর্য ও গুরুত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

    বিবির পুকুরে এমন পরিবর্তন শহরের ঐতিহ্য ও পরিবেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই স্থানীয়দের আহ্বান যেন এই জলাশয়টির সঙ্গে সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন