বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

    চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় অর্জনের উচ্ছ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে নামছে। এই সিরিজের মাধ্যমে টাইগাররা আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে।

    বাংলাদেশ দলের টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয় রয়েছে, তাই আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা প্রথম ম্যাচে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল। সিরিজের প্রতিটি ম্যাচই হবে প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ, যেখানে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়রা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিরিজে টাইগারদের পারফরম্যান্স আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সামর্থ্য ও কৌশল পরিমাপের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে কাজ করবে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ আফগানিস্তানকেও টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করেছে লিটন দাসের দল। এই ধারাবাহিকতা ধরে রেখে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া টাইগাররা।

    সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানোয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০২৪ সালের ডিসেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে এসেছিল টাইগাররা। আগামী বছরের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এই দুটি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়ার সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

    এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। আজকের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ।

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে ক্রীড়াপ্রেমীদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন