শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিজয়নগরে ভূমিদাতার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন 

    বিজয়নগরে ভূমিদাতার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভূমি অফিস নির্মাণের জন্য দানকৃত জায়গা থেকে জমিদাতার ওয়ারিশদের উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেন।

    এই উচ্ছেদের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ ও ভূমি দাতাদের ওয়ারিশরা গতকাল বিকেলে দুলালপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

    মোঃ আমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আব্দুল গনি মাষ্টার, হুমায়ুন কবির, সারোয়ার আলম, মস্তু মিয়াসহ আরো অনেকে। 

    এ সময় বক্তারা বলেন, আমাদের পৈত্রিক দান করা জায়গা থেকে আজ আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদের ফলে এইখানে যাদের দোকান ছিলো তারা নিঃস্ব হয়ে গেছে। এখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে! উপজেলা প্রশাসনসহ ভূমি অফিসের নিকট স্থানীয় এলাকাবাসীর দাবি মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনে তাদেরকে দোকানের জায়গাটুকু লীজ অথবা ভাড়ার মাধ্যমে বরাদ্দ প্রদান করা যেন হয়।

    একসময় উপজেলার বিষ্ণুপুর, পত্তন ও সিংগারবিল এই তিন ইউনিয়ন মিলে একটি ভূমি অফিস ছিলো। বিষ্ণুপুরে আলাদা কোন ভূমি অফিস না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির স্বীকার হতে হতো। সেই ভোগান্তি নিরসনে বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুবিধার্থে বিষ্ণুপুরে ভূমি অফিস নির্মানের জন্য মৃত আব্দুল মান্নান, মৃত ফরিদুল হক, মৃত শফিকুল হক নিজেদের ৩১ শতাংশ ভুমি দান করেছিলেন ভূমি অফিসকে। পরে ১৯৯০ সালে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে ভূমি অফিস স্থাপন করা হয়। ভূমি অফিস জায়গা দান করা ও অফিস স্থাপনের আগে থেকেই এই জায়গার রাস্তার পাশে দোকান দিয়ে ভূমি দাতাদের ওয়ারিশরা ছোট খাটো ব্যবসায় করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। ভূমি দান করার সময় প্রশাসন আশ্বাস দিয়েছিল তাদের এইসব দোকানপাট ভবিষ্যতে অক্ষত থাকবে।  কিন্তু বিগত কয়েকদিন আগে ভূমি অফিস ভবন নির্মানের কথা বলে জোরপূর্বক ভূমি দাতাদের ওয়ারিশদের দোকান থেকে উচ্ছেদ করে। ভূমি অফিসের এই অমানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ হতবাক বিস্মিত। 

    এ বিষয়ে জানতে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফতিমা কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন